+8801718-661108 Follow us :

Alauddin Memorial High School

আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।

Notice

 ৩১ জুলাই অভিভাবক সমাবেশ, সকলের উপস্থিতি কামনা করছি  নোটিশ  আমাদের স্কুলের নতুন ভার্সনের ওয়েবসাইটের সেবা চালু ...  নতুন বছরের ক্যালেন্ডার

আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় শতভাগ ডিজিটাল প্রক্রিয়ায় কার্যক্রম শুরু

স্থাপিত: ১৯৬৭ | EIIN: ১২৯৯৮৩ | বিদ্যালয় কোড: ২৫৩০

আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অফিসিয়াল ডায়নামিক তথ্যবাতায়নে (www.aumhs.edu.bd) আপনাকে হার্দিক অভিনন্দন ও স্বাগতম। ১৯৬৭ সালে প্রতিষ্ঠার পর থেকে আমাদের বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সেলিমগঞ্জসহ আশপাশের অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

"জ্ঞান, সুশাসন ও প্রযুক্তির সমন্বয়ে আমাদের প্রতিটি শিক্ষার্থীকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার।"

শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি সুশিক্ষিত ও মেধাভিত্তিক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার ভূমিকা অপরিসীম। আধুনিক প্রযুক্তির অগ্রযাত্রার অংশ হিসেবে আমাদের এই ডায়নামিক ওয়েবসাইট চালুর মাধ্যমে বিদ্যালয় ও শিক্ষা কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, গতিশীলতা এবং আধুনিকতা আনয়ন সম্ভব হবে।

এই ওয়েবসাইটের মাধ্যমে সম্মানিত অভিভাবকগণ সহজেই তাদের সন্তানদের পড়াশোনার অগ্রগতি, ক্লাসের সময়সূচি, অনলাইন নোটিশ এবং পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি সম্পর্কে সহজে অবগত থাকতে পারবেন। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে ডিজিটাল যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

আমরা বিশ্বাস করি, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং স্থানীয় সুধীসমাজের সমন্বিত প্রচেষ্টায় আমাদের প্রাণপ্রিয় আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

আপনাদের সুচিন্তিত মতামত ও সার্বিক সহযোগিতা আমাদের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

শুভেচ্ছান্তে,

মোহাম্মদ তৌফিকুল ইসলাম তালুকদার

 

প্রধান শিক্ষক

আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

সেলিমগঞ্জ, জামালগঞ্জ, সুনামগঞ্জ

Copyright © 2026 All rights Reserved

Software Version : 4.0.0