+8801718-661108 Follow us :

Alauddin Memorial High School

আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।

Notice

 ৩১ জুলাই অভিভাবক সমাবেশ, সকলের উপস্থিতি কামনা করছি  নোটিশ  আমাদের স্কুলের নতুন ভার্সনের ওয়েবসাইটের সেবা চালু ...  নতুন বছরের ক্যালেন্ডার

প্রধান শিক্ষকের বাণী

 বিসমিল্লাহির রহমানির রহিম / পরম করুণাময় সৃষ্টি কর্তার নামে শুরু করছি।জ্ঞান, নৈতিকতা এবং প্রযুক্তির সমন্বয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় উপযুক্ত নাগরিক গড়ে তোলাই আধুনিক শিক্ষার মূল লক্ষ্য। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সুদীর্ঘ কাল ধরে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সেলিমগঞ্জ অঞ্চলে শিক্ষার আলো বিস্তার করে আসছে। এই বিদ্যালয়ের মূল লক্ষ্য কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান দান করা নয়, বরং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা।  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনার আলোকে ও স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে আমরা আমাদের বিদ্যালয়ের অনলাইন তথ্যবাতায়ন বা অফিসিয়াল ডায়নামিক ওয়েবসাইট (www.aumhs.edu.bd) চালুর উদ্যোগ গ্রহণ করেছি। ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে এই ওয়েবসাইটটির মাধ্যমে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে সংযোগ আরও সুদৃঢ় হবে এবং তথ্যের স্বচ্ছতা নিশ্চিত হবে। এখন থেকে অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীগণ ঘরে বসেই বিদ্যালয়ের নানাবিধ একাডেমিক কার্যক্রম, নোটিশ, ফলাফল ও সার্বিক অর্জন সম্পর্কে সহজে জানতে পারবেন।  "শিক্ষা হলো সেই শক্তি যা দিয়ে বিশ্বকে পরিবর্তন করা যায়। আলোকের এই ঝর্ণাধারায় প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও মননের সর্বোচ্চ প্রকাশ ঘটাক—এই আমাদের প্রত্যাশা।"শিক্ষকদের নিরলস শ্রম, পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতায় আমাদের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি আগামী দিনে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।আমি বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসুন, আমরা সকলে মিলে আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাই।

শুভেচ্ছান্তে,

মোহাম্মদ তৌফিকুল ইসলাম তালুকদার., 

প্রধান শিক্ষক, 

আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, 

সেলিমগঞ্জ, জামালগঞ্জ, সুনামগঞ্জ  

Copyright © 2026 All rights Reserved

Software Version : 4.0.0